১। মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন? [CB '2021]
২। DNA-কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন? [JB '2022, DB '2021]
৩। DNA রেপ্লিকেশনকে অর্ধরক্ষণশীল বলা হয় কেন? [ChB '2021, SB '2021]
৪। DNA পরীক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো। [JB '2021]
৫। RNA বলতে কী বোঝ? [DiB '2016]
৬। ডিএনএ টেস্ট করা হয় কেন? ব্যাখ্যা করো । [ChB '2017]
৭। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ কেন? [DB '2022]
৮। থ্যালাসেমিয়া কেন হয়? ব্যাখ্যা করো। [ChB '2022, MMSB 2021, DiB '2020, JB 2015]
৯। থ্যালাসেমিয়া রোগীদের আয়রন ট্যাবলেট খেতে দেয়া হয় না কেন? ব্যাখ্যা করো। [CB '2022]
১০। কুলির থ্যালাসেমিয়া বলতে কী বোঝ? [SB '2017]
১১। সেক্স লিংকড অসুখ ছেলেদের বেশি হয় কেন? [SB '2022]
১২। ক্রোমোসোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? [DiB '2021]
১৩। পর-পরাগায়নের মাধ্যমে কীভাবে উদ্ভিদ বৈচিত্র্যের সৃষ্টি হয়? [RB '2021]
১৪। পুরুষ এবং মহিলার মধ্যে কারা বেশি বর্ণান্ধ রোগে আক্রান্ত হয়? ব্যাখ্যা করো। [ChB '2021]
১৫। ক্রোমোসোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো। [BB '2021, CB '2021]
১৬। মেরুদণ্ডী প্রাণীর ত্বককে ট্রান্সজিশনাল আবরণী কলা বলা হয় কেন ? [JB '2021]
১৭। ক্রোমোসোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো। [SB '2021]
১৮। বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষে বেশি দেখা যায় কেন? [DB '2020]
১৯। জিনকে বংশগতির ধারক বলা হয় কেন? [ChB '2016]
২০। বিবর্তন বলতে কী বোঝ? [JB '2017]
২১। রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ কোনটি? ব্যাখ্যা করো।[JB '2019, CB '2019]
২২। বংশগতি বলতে কী বুঝায়? [সিলেট বোর্ড, ২০১৫]
২৩। বিবর্তন তত্ত্বের ভিত্তিতে নতুন প্রজাতির সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। [JB '2024]
২৪। বিবর্তন তত্ত্বের ভিত্তিতে কীভাবে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে? [MSB 2022, BB '2022]
২৫। প্রাকৃতিক নির্বাচন কীভাবে পরিবেশে জীবকুলের টিকে থাকা নিয়ন্ত্রণ করে? [DB '2021]
২৬। বিবর্তন বলতে কী বোঝায়? [RB '2022]
২৭। আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কী বোঝায়? [DiB '2022]
২৮। প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করো। [MMSB 2021]
২৯। প্রজাতির টিকে থাকায় বিবর্তন গুরুত্বপূর্ণ কেন? [RB '2021]
৩০। জীবনের উৎপত্তি যে পানিতে হয়েছিল, এ নিয়ে কোনো দ্বিমত আছে কী? ব্যাখ্যা করো। [JB '2021]
৩১। পৃথিবী থেকে ডায়নোসর লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা টিকে আছে কীভাবে? [DB '2019]
৩২। বিবর্তন বলতে কি বুঝ? [ঢাকা বোর্ড-২০১৫]
৩৩। অভিযোজন বলতে কী বুঝায়?
৩৪। এন্টিবায়োসিস বলতে কী বুঝায়?
৩৫। পিউরিন এবং পাইরিমিডিন নাইট্রোজেন বেসগুলোর নাম লিখ।
৩৬। DNA রেপ্লিকেশন বলতে কী বোঝায়?
৩৭। লোকাস বলতে কী বোঝ?
৩৮। DNA অনুলিপন বলতে কী বোঝ?
৩৯। মিউচুয়ালিজম বলতে কী বোঝায়?
৪০। DNA অনুলিপন প্রক্রিয়াটি অর্ধ-রক্ষণশীল কেন?
৪১। Y ক্রোমোসোম অন্য ক্রোমোসোম থেকে ভিন্ন কেন?
৪২। DNA ও RNA এর মধ্যে পার্থক্য লিখ।
৪৩। কালার ব্লাইন্ড বলতে কী বোঝ?
৪৪। ক্রোমোসোম কে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন?
৪৫। জীবের একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে এবং কীভাবে?
৪৬। প্রকট ও প্রচ্ছন্ন জিনের মধ্যে পার্থক্য লিখ।
৪৭। পারকিনসন রোগের কারণ কী?
৪৮। RNA কী দিয়ে গঠিত লেখো।
৪৯। ম্যাকরোফাইট কী? ব্যাখ্যা কর।
৫০। সন্তানসন্ততি হুবহু পিতার-মাতার মতো হয় না কেন?
৫১। একটি জিনকে কখন প্রকট জিন বলা যায়?
(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :
১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DiB '2024]
(গ) 'M' চিত্রের প্রধান উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো।
(ঘ) চিত্র 'N' এর আলোকে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মটর গাছ নিয়ে যে তত্ত্ব প্রণয়ন করেছেন তা বিশ্লেষণ করো।
২। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[BB '2024]
(গ) উদ্দীপকের X এর গঠন বর্ণনা কর।
(ঘ) মানব শিশুর লিঙ্গ নির্ধারণে Y এর ভূমিকা বিশ্লেষণ করো।
৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[JB '2024]
(গ) উল্লিখিত তত্ত্বের আলোকে 'Q' এর বৈশিষ্ট্যগুলো কী অনুপাতে F2 উদ্ভিদে প্রকাশ পাবে? বর্ণনা করো।
(ঘ) মানবদেহে 'P' এর মাধ্যমে সঞ্চারিত রোগগুলো বিশ্লেষণ করো।
৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[MSB 2024]
রফিক ও সফিক মাইক্রোস্কোপের সাহায্যে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করছিল। রফিক একটি গোলাকার অঙ্গাণুতে সুতার মতো কিছু দেখতে পেল। সফিক ডিম্বাকৃতি দুটি অঙ্গাণু দেখতে পেল। একটি শক্তি সরবরাহ করে, অন্যটি খাদ্য প্রস্তুত করে।
(গ) রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করেছিল তার চিত্রসহ গঠন ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে সফিকের দেখা অঙ্গাণু দুটি কীভাবে শক্তি সরবরাহ করে? বিশ্লেষণ করো।
৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[RB '2024]
মিনি লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতাজনিত, অটোসোমাল রিসিসিভ ডিসঅর্ডার নামে পরিচিত একটি রোগে ভুগছে। বর্তমানে মিনির বাবার রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেছে; ফলে তাঁর ক্ষতস্থানটি সহজে নিরাময় হচ্ছে না।
(গ) মিনির বাবার দেহের রোগটি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়? ব্যাখ্যা করো।
(ঘ) মিনির দেহের রোগটি একটি বংশগত রোগ-বিশ্লেষণ করো।
৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DB '2022]
(গ) চিত্র 'P' এর প্রধান উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো।
(ঘ) সন্তানের লিঙ্গ নির্ধারণে চিত্র 'P' ও চিত্র 'Q' এর ভূমিকা বিশ্লেষণ করো।
৭। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[MSB 2022, BB '2022]
(গ) উদ্দীপকের 'A' চিহ্নিত অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের 'B' চিহ্নিত অংশটি লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে— বিশ্লেষণ করো।
৮। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[MSB '2022]
সোহাগ সাহেব অনেক দিন ধরে শুকনো কাশি, এক মাস ধরে পাতলা পায়খানা, ঘাড় ও বগলে ব্যথা অনুভব করছে। তিনি ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারলেন যে, এটি বিশেষ এক ধরনের ভাইরাসজনিত রোগ।
(গ) উদ্দীপকে বর্ণিত জীবাণুর বংশগতীয় বস্তুটির বৈশিষ্ট্য বর্ণনা করো।
(ঘ) সোহাগ সাহেবের আক্রান্ত রোগটি থেকে প্রতিরোধের উপায় যুক্তিসহ বিশ্লেষণ করো।
৯। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[RB '2022]
(গ) উদ্দীপকের চিত্র-A এর গঠন বর্ণনা করো।
(ঘ) লিঙ্গ নির্ধারণে চিত্র-B এর ভূমিকা বিশ্লেষণ করো।
১০। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DiB '2022]
(গ) N চিহ্নিত অংশের গঠন বৈশিষ্ট্য বর্ণনা করো।
(ঘ) সন্তানের লিঙ্গ নির্ধারণে M এর ভূমিকাই মুখ্য- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
১১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[CB '2022]
সন্তানের পিতামাতা শনাক্তকরণের ক্ষেত্রে আদালতে বিচারক একটি বিশেষ পরীক্ষা করার নির্দেশ দেন এবং বলেন— “পরীক্ষণটির গুরুত্ব ও ব্যবহার অপরিসীম।”
(গ) উদ্দীপকে উল্লিখিত পরীক্ষার উপাদানটির গঠন ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত শেষ কথাটির বিশ্লেষণ করো।
১২। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ChB '2022]
(গ) উদ্দীপকের চিত্র 'P' এর অনুলিপন ব্যাখ্যা করো।
(ঘ) সন্তানের লিঙ্গ নির্ধারণে চিত্র 'Q' এর ভূমিকা বিশ্লেষণ করো।
১৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[SB '2022]
একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অনেক কর্মীর প্রাণহানী ঘটে। কিন্তু মৃত ব্যক্তিদের শরীর আগুনে ঝলসে যাওয়ার কারণে তাদের পরিচয় শনাক্তকরণের জন্য DNA সংগ্রহ করা হলো।
(গ) উদ্দীপকে মৃত ব্যক্তি শনাক্তকরণের প্রক্রিয়াটি বর্ণনা করো।
(ঘ) উদ্দীপকে সংগৃহীত উপাদানটি বংশগতির রাসায়নিক ভিত্তি- বিশ্লেষণ করো।
১৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[JB '2022]
(গ) উদ্দীপকের 'X' চিহ্নিত অংশের গঠন চিত্রসহ ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে 'X' এর প্রধান উপাদানের মাধ্যমে কীভাবে সুবিচার পাওয়া সম্ভব? বিশ্লেষণ করো।
১৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DB '2021]
(গ) মানুষের লিঙ্গ নির্ধারণে M এর ভূমিকা বর্ণনা করো।
(ঘ) অপরাধী শনাক্তকরণে চিত্র: N কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।
১৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DB '2021]
রহিম সাহেবের ছেলে সুমন বিভিন্ন রং আলাদাভাবে শনাক্ত করতে পারে না। তার মেয়ে সুজানা লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগে ভুগছে। ফলে তার দেহে রক্তশূন্যতা দেখা দিয়েছে। এ সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার পরীক্ষা করে জানালেন সুজানার এ রোগটি তার বাবা-মায়ের কাছ থেকে বংশানুক্রমে এসেছে।
(গ) উদ্দীপকে সুমনের সমস্যার কারণসমূহ ব্যাখ্যা করো ।
(ঘ) সুজানার রোগটি তার মা-বাবার কাছ থেকে কীভাবে তার দেহে সঞ্চারিত হয়েছে? বিশ্লেষণ করো।
১৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[MSB '2021]
জন্মের প্রথম বছরেই সুমনের জটিল রক্তশূন্যতা দেখা দেয়। ডাক্তার রোগটিকে বংশগত রোগ হিসেবে শনাক্ত করেন। অন্যদিকে বিদেশ থেকে ফেরত আসার পর সুমনের বাবার এক মাসেরও অধিক সময় ধরে জ্বর, পাতলা পায়খানা ও শুকনো কাশি হচ্ছে। ডাক্তার রোগীর রক্ত পরীক্ষা করে তাকে বললেন, এটি ভাইরাসজনিত, অনিরাময়যোগ্য রোগ।
(গ) সুমনের ক্ষেত্রে রোগটি উপশমের জন্য করণীয় কী? ব্যাখ্যা করো।
(ঘ) সুমনের বাবার হওয়া এমন জটিল রোগের প্রতিরোধ কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই সম্ভব— যৌক্তিক বিশ্লেষণ করো।
১৮। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[MMSB 2021]
(গ) R চিত্রের উপাদানটির গঠন বর্ণনা করো।
(ঘ) R চিত্রের উপাদানটির মাধ্যমে কীভাবে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা যায়? বিশ্লেষণ করো।
১৯। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[MMSB 2021]
(গ) সন্তানের লিঙ্গ নির্ধারণে A ও B এর ভূমিকা ব্যাখ্যা করো।
(ঘ) উদ্ভিদ প্রজননে Fi বংশধরে সকল উদ্ভিদ লম্বা হলেও F2 বংশধরে কিছু খাটো উদ্ভিদ সৃষ্টি হয় কেন? (i) নং চিত্রের আলোকে বিশ্লেষণ করো ।
২০। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[RB '2021]
(গ) উদ্দীপকে উল্লিখিত N রোগটি বংশগতিতে কীরূপ প্রভাব ফেলতে পারে— ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে N এর চেয়ে M বেশি ঝুঁকিপূর্ণ—বিশ্লেষণ করো।
২১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[RB '2021]
(গ) উদ্দীপকে চিত্র-২ দ্বারা সৃষ্ট রোগের লক্ষণগুলো ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে X ও Y এর মধ্যে তুলনামূলক গঠনগত বিশ্লেষণ করো।
২২। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[RB '2021]
পদ্ধতি-১: লাল ফুল (RR) X সাদা ফুল (r) লাল ফুল।
পদ্ধতি-২: ডি.এন.এ নতুন ডি.এন.এ (দুই সেট)।
(গ) উদ্দীপকের পদ্ধতি-২ জীবদেহে কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো।
(ঘ) “উদ্দীপকের পদ্ধতি-১ মেন্ডেলের সূত্র (৩ : ১) অনুসরণ করে”— বিশ্লেষণ করো।
২৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DiB '2021]
(গ) চিত্র : ১ এর উপাদানটির অনুলিপন ব্যাখ্যা করো।
(ঘ) চিত্র : ১ ও চিত্র : ২ এর উপাদান দুটির ভিন্নতা বিশ্লেষণ করো।
২৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DiB '2021]
(গ) চিত্র : ১ এর আলোকে মটরশুঁটি গাছ নিয়ে মেন্ডেলের তত্ত্বটি ব্যাখ্যা করো।
(ঘ) মানুষের লিঙ্গ নির্ধারণে P ও Q এর মধ্যে কোনটি ভূমিকা রাখে? চিত্র : ২ এর আলোকে বিশ্লেষণ করো।
২৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[CB '2021]
(গ) উদ্দীপকের চিত্র-Y এর গঠন ব্যাখ্যা করো।
(ঘ) অপরাধী শনাক্তকরণে উদ্দীপকের চিত্র-X এর ভূমিকা বিশ্লেষণ করো।
২৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[CB '2021, BB '2021]
উদ্দীপক-১ :
উদ্দীপক-২ : জীবের সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি ফলে প্রজাতিটি প্রতিকূল পরিবেশে টিকে থাকে, তবে খাদ্য ও বাসস্থানের জন্য তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়।
(গ) উদ্দীপক-১ এ সংঘটিত প্রক্রিয়ায় F ও F2 উদ্ভিদে কীরূপ ফলাফল ঘটবে? ব্যাখ্যা করো।
(ঘ) প্রজাতি টিকে থাকতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়—উদ্দীপক-২ এর আলোকে বিশ্লেষণ করো।
২৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[CB '2021]
মানবদেহের নালিবিহীন গ্রন্থি হতে কিছু জৈব-রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যেগুলো মানব প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে পিতামাতা জেনেটিক অসুখে আক্রান্ত হলে সন্তানও আক্রান্ত হয় । তেমনি জেনেটিক অসুখের বাহক জনাব রফিকের ছেলে রিয়াজ জন্মের পর থেকে রক্তশূন্যতায় ভুগছে।
(গ) রিয়াজ 'রক্তশূন্যতায়' আক্রান্ত হবার কারণ ব্যাখ্যা করো।
(ঘ) মানব প্রজননে গ্রন্থি নিঃসৃত রসগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো।
২৮। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ChB '2021]
ক্রোমোসোম হলো বংশগতির প্রধান বস্তু। এটি DNA, RNA এবং প্রোটিন নিয়ে গঠিত। মানবদেহে দুই ধরনের ক্রোমোসোম আছে। একটি অটোজোম এবং অন্যটি সেক্স ক্রোমোসোম নামে পরিচিত। এদের মধ্যে শেষেরটি মানব লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(গ) উদ্দীপকে উল্লিখিত প্রধান বংশগতি বস্তুর প্রথম উপাদানটির গঠন ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের শেষের লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো।
২৯। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ChB '2021]
রবিন জন্মের এক বছর থেকেই রক্তশূন্যতায় ভুগছে। ডাক্তারের পরামর্শে প্রতি দুই মাস অন্তর রবিনকে একবার রক্ত দিতে হয়। তবে ডাক্তার তাকে আয়রনযুক্ত খাবার দিতে নিষেধ করেছেন।
(গ) রবিনের রোগটির কারণ ব্যাখ্যা করো।
(ঘ) রবিনের রোগটি হওয়ার জন্য তার মা-বাবাই দায়ী – বিশ্লেষণ করো।
৩০। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[SB '2021]
(গ) উদ্দীপকে উল্লিখিত A ও B তে ক্রোমোসোম সংখ্যা এক সেট (n) হয় কেন? ব্যাখ্যা করো।
(ঘ) সন্তানের লিঙ্গ নির্ধারণে 'B' এর ভূমিকাই মুখ্য—বিশ্লেষণ করো।
৩১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[SB '2021]
(গ) চিত্র-R এর গঠন ব্যাখ্যা করো।
(ঘ) চিত্র-Q কীভাবে চিত্র-P দ্বারা নিয়ন্ত্রিত হয়? বিশ্লেষণ করো।
৩২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[SB '2021]
নয়ন ও করিম দুই বন্ধু। নয়নের কিছুদিন ধরে শুকনা কাশি, ঘাড় ও বগলে ব্যথা অনুভব করছে। শরীরে একটানা জ্বর থাকে। ডাক্তার তাকে বললেন, তার মারাত্মক ঘাতক রোগ হয়েছে। অন্যদিকে করিম এমন একটি রোগে আক্রান্ত যার কারণে তার লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ডাক্তার তাকে বললেন, এটি বংশবাহিত রোগ।
(গ) উদ্দীপকে নয়নের রোগটির কারণগুলো ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের আলোকে করিমের রোগটির পরিণতি ভয়াবহ কেন? বিশ্লেষণ করো।
৩৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[JB '2021]
দৃশ্যকল্প ১ : রাশেদ বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে রং করতে গিয়ে বিশেষ একটি রোগের কারণে সঠিক রং টি করতে পারল না।
দৃশ্যকল্প ২ : অনিক জন্মের এক বছর পর থেকেই রক্তস্বল্পতায় ভুগছে। কিন্তু ডাক্তার তাকে কচুসহ সবুজ শাক-সবজি, মাংস, কলিজা, ডিমের কুসুম দিতে নিষেধ করেছেন।
(গ) দৃশ্যকল্প-১ এ রাশেদের রোগটি চিহ্নিত করে এর কারণ ব্যাখ্যা করো।
(ঘ) দৃশ্যকল্প-২ এ অনিকের সমস্যার জন্য বাবা-মা উভয়ের ভূমিকা আছে কী? যুক্তিসহ মতামত দাও।
৩৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[JB '2021]
(গ) 'X' এর গঠন ব্যাখ্যা করো।
(ঘ) 'y' এর প্রধান উপাদানটি কী জীবের সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
৩৫। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[JB '2021]
তথ্য-M: মার্কিন বিজ্ঞানী Watson এবং ইংরেজ বিজ্ঞানী Crick ১৯৫৩ সালে একটি অণুর দ্বিসূত্রী কাঠামো বর্ণনা করেন এবং এর জন্য তাঁরা নোবেল পুরষ্কার লাভ করেন।
তথ্য-N : ২০২০ খ্রিঃ হতে অদ্যাবধি কোভিড-১৯ ভাইরাসের আক্রমণে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছেন। যার দেহে একটি একক সূত্রের বংশগত বস্তু বিদ্যমান।
(গ) তথ্য-M এ উল্লিখিত রাসায়নিক উপাদানটির গঠন বর্ণনা করো।
(ঘ) তথ্য-M ও তথ্য-N এ উল্লিখিত রাসায়নিক উপাদানদ্বয়ের মধ্যে মিল ও অমিল বিদ্যমান যুক্তিসহ উপস্থাপন করো।
৩৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[BB '2021]
(গ) উদ্দীপকের চিত্র 'y' এর গঠন ব্যাখ্যা করো।
(ঘ) সুবিচার নিশ্চিত করতে চিত্র 'X' এর ভূমিকা বিশ্লেষণ করো।
৩৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DB '2020]
শাকিল ও লিমন দুই বন্ধু। উভয়ই রক্তস্বল্পতাজনিত সমস্যায় ভুগছে। ডাক্তার বললেন “শাকিল ও লিমনের রোগ দুটি ভিন্ন, লিমনের রোগটির জন্য বাবা ও মা দায়ী।”
(গ) শাকিলের রক্তস্বল্পতার কারণগুলো কী কী হতে পারে? ব্যাখ্যা করো।
(ঘ) লিমনের ক্ষেত্রে ডাক্তারের উক্তির যথার্থতা মূল্যায়ন করো।
৩৮। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[MSB 2020]
ক্রোমোসোমের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো DNA। এটি হলো একটি বংশগতি বস্তু। পিতা-মাতার বৈশিষ্ট্যাবলি এর মাধ্যমে এক বংশধর থেকে অন্য বংশধরে সঞ্চারিত হয়। পিতা-মাতার কিছু রোগ এই বংশগতি বস্তুটির মাধ্যমে সন্তানের দেহে প্রবেশ করে। কালার ব্লাইন্ড, থ্যালাসেমিয়া হলো বংশগতি ব্যাধি।
(গ) উদ্দীপকের বস্তুটির অনুলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের রোগগুলো মহিলাদের তুলনায় পুরুষের মধ্যে বেশি দেখা যায়— কারণসহ বিশ্লেষণ করো।
৩৯। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DiB '2020]
(গ) চিত্ৰ 'X' এ 'M' এর গঠন ব্যাখ্যা করো।
(ঘ) চিত্র 'X' দ্বারা কিভাবে লিঙ্গ নির্ধারিত হয়? ব্যাখ্যা করো।
৪০। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[CB '2020]
(গ) উদ্দীপকে উল্লিখিত 'P' অণুটির নতুনভাবে তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো।
(ঘ) স্তন্যপায়ী প্রাণীর ন নির্ধারণে 'Q' এর ভূমিকাই মুখ্য- বিশ্লেষণ করো।
৪১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ChB '2020]
(গ) উদ্দীপকের উপাদানগুলোর সমন্বয়ে গঠিত জৈব এসিডের গঠন ব্যাখ্যা করো।
(ঘ) X, Y ও z এর সমন্বয়ে গঠিত এসিডটি অপরাধী সনাক্তকরণে ভূমিকা রাখে— মূল্যায়ন করো।
৪২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[JB '2020]
আয়েশার দেহে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত একটি অঙ্গ পাম্প মেশিনের ন্যায় কাজ করে রক্ত চলাচল সচল রাখে আয়েশার আরো ছোট তিন বোন থাকায় তার বাবা কন্যা সন্তান জন্মদানের জন্য তার মাকে দায়ী করেন।
(গ) আয়েশার অঙ্গটির চিহ্নিত চিত্র এঁকে তীর চিহ্নের মাধ্যমে রক্ত প্রবাহ দেখাও।
(ঘ) আয়েশার বাবার দায়ী করা বিষয়টি যুক্তিসংঙ্গত কিনা? মতামত দাও।
৪৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DB '2019]
এক দম্পতির ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। শিশুটি দেখতে তার মায়ের মতই সুন্দরী। কিছুদিন পর দেখা গেল মেয়েটির চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এছাড়াও তার চোখের কর্ণিয়া ঘোলাটে হয়ে যাচ্ছে, সব কিছু ঝাপসা দেখছে।
(গ) শিশুটি তার মায়ের মত হওয়ার ক্ষেত্রে যে উপাদানটি কাজ করেছে তার গঠন ব্যাখ্যা করো।
(ঘ) শিশুটির অবস্থা এমন হওয়ার কারণ কী হতে পারে? মতামত দাও।
৪৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[CB '2019]
(গ) চিত্র-R এ উল্লিখিত Q চিহ্নিত অংশটির গঠন ব্যাখ্যা করো।
(ঘ) চিত্র-১ নির্ধারণে 'P' চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।
৪৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ChB '2019]
(গ) চিত্র P এর প্রধান উপাদানের গঠন ব্যাখ্যা করো।
(ঘ) পুত্র সন্তান জন্মদানের ক্ষেত্রে 'Q' ও 'R' এর মধ্যে কোনটির ভূমিকা মুখ্য? বিশ্লেষণ করো।
৪৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[JB '2019]
(গ) চিত্র-R তে উল্লেখিত P চিত্রের অংশটির গঠন ব্যাখ্যা করো।
(ঘ) চিত্র-১ নির্ধারণে Q চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— বিশ্লেষণ করো।
৪৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[RB '2017]
জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক বললেন যে, ১৯৫৩ সালে দুইজন বিজ্ঞানী একটি দ্বিসূত্রী অণুর গঠনের বর্ণনা দেন। এটি কিছু রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। তিনি আরও বললেন, এই অণুটি একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাবৃদ্ধি করতে পারে ।
(গ) উদ্দীপকে উল্লিখিত অণুটির গঠন ব্যাখ্যা করো
(ঘ) উদ্দীপকের শেষের লাইনের তাৎপর্য বিশ্লেষণ করো।
৪৮। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ChB '2017]
সিফাত জীবের বিভিন্নতার নানা ধরনের ঘটনা পর্যবেক্ষণ করে অভিভূত হয় । এরকম দু'টি ঘটনা নিম্নরূপ :
ঘটনা-১ : একটি মাছ প্রচুর সংখ্যক ডিম দিলেও দিন দিন নদীতে মাছের সংখ্যা কমে যাচ্ছে।
ঘটনা-২ : জেলেদের মাধ্যমে বাংলাদেশের মূল ভূ-খণ্ড হতে নিঝুম দ্বীপে অনেক কুকুর স্থানান্তরিত হয়েছে। কিন্তু মূল ভূ-খণ্ডের কুকুরের তুলনায় এগুলো অনেক বেশি হিংস্র প্রকৃতির হয়েছে।
(গ) ঘটনা-১ এর কারণ বিবর্তন তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো ।
(ঘ) জৈব বিবর্তনের আলোকে ২নং ঘটনাটি মূল্যায়ন করো।
৪৯। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[SB '2017]
x’একটি বংশগতির উপাদান যাতে নাইট্রোজেন বেস থায়ামিন থাকে এবং 'Y' অন্য একটি বংশগতি বস্তু যাকে মেন্ডেল 'ফ্যাক্টর' বলে উল্লেখ করেন।
(গ) উদ্দীপকে ‘X’ বংশগতি বস্তুটির বর্ণনা দাও।
(ঘ) 'Y' বংশগতির নিয়ন্ত্রক- এর যথার্থতা বিশ্লেষণ করো।
৫০। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[JB '2017]
টাম্পাকো কোম্পানির বয়লার বিস্ফোরণে অনেক কর্মীর প্রাণহানী ঘটে। কিন্তু মৃত ব্যক্তিদের শরীর আগুনে ঝলসে যাওয়ার কারণে তাদের
পরিচয় শনাক্তকরণের জন্য DNA সংগ্রহ করা হলো ।
(গ) মৃত ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত উপাদানটির গঠন বর্ণনা করো।
(ঘ) মৃত ব্যক্তি শনাক্তকরণ ছাড়াও ব্যবহৃত উপাদানটি সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে— বিশ্লেষণ করো ।
৫১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[DiB '2016]
(গ) উদ্দীপকের চিত্র 'X' এর গঠন বর্ণনা করো ।
(ঘ) উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটি লিঙ্গ নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ— যুক্তিসহ বিশ্লেষণ করো।
৫২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ChB '2016]
লিমন জন্মের 'এক বছর থেকেই রক্তশূন্যতায় ভুগছে ডাক্তারের পরামর্শে প্রতি দু'মাস অন্তর অন্তর লিমনকে একবার রক্ত দিতে হয়। তবে আয়রণযুক্ত খাবার দিতে নিষেধ করেন।
(গ) লিমনের রোগটির কারণ ব্যাখ্যা করো ।
(ঘ) লিমনের এই রোগ হওয়ার জন্য তার মা-বাবাই দায়ী – উক্তিটি বিশ্লেষণ করো।
৫৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[SB '2016]
(গ) Q-এর রাসায়নিক গঠন ব্যাখ্যা করো ।
(ঘ) মানুষের লিঙ্গ নির্ধারণে P চিহ্নিত উপাদানটির ভূমিকা বিশ্লেষণ করো।
৫৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[JB '2016]
(গ) চিত্র 'X' কে বংশগতির ভৌত ভিত্তি বলার কারণ ব্যাখ্যা করো ।
(ঘ) চিত্র 'X' -এর প্রধান উপাদানটির সাহায্যে কীভাবে কোনো অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব বিশ্লেষণ করো।
৫৫। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[সিলেট বোর্ড, ২০১৫]
সজলের বাবা ও মা দুজনেই থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত। তাই সজল তীব্র থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েছে। ডাক্তার নির্দিষ্ট ঔষধ ও নির্দিষ্ট সময় পরপর রক্ত পরিবর্তন চিকিৎসা সেবা দিয়েছেন। উক্ত রোগে উন্নত চিকিৎসা সম্বন্ধে জানতে চাইলে তিনি বললেন এক্ষেত্রে জিন প্রকৌশল অধিক কার্যকর।
(গ) রোগটি সজলের দেহে সঞ্চালিত হওয়ার কারণ ব্যাখ্যা কর। ৩
(ঘ) উন্নত চিকিৎসা সম্বন্ধে ডাক্তারের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
৫৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
(গ) উদ্দীপকে কোন প্রক্রিয়াটি ইঙ্গিত করা হয়েছে?- ব্যাখ্যা করো।
(ঘ) উল্লিখিত বস্তুটির মাধ্যমে কীভাবে অপরাধী শনাক্ত করা সম্ভব- বিশ্লেষণ করো।
৫৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
রানা প্লাজায় দূর্ঘটনায় মৃতদেহ বিকৃত হবার কারণে আত্মীয় স্বজনেরা তাদের আপনজনদের শণাক্তকরণে ব্যর্থ হয়। ফলে কর্তৃপক্ষ একটি বিশেষ পদ্ধতিতে তাদের শনাক্তকরণের ব্যবস্থা করেন। চিকিৎসা বিজ্ঞানে এ পদ্ধতির সাহায্যে অপরাধী শনাক্তকরণ করা হচ্ছে।
(গ) কর্তৃপক্ষের গৃহীত পদ্ধতি কীভাবে সম্পন্ন হবে? ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত ধরনের প্রযুক্তি অর্থনৈতিক উন্নতির সাথে সম্পর্কিত- যুক্তিসহ বিশ্লেষণ কর।
৫৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ক্রোমোসোম → X
ক্রোমোসোম → Y
উভয় ক্রোমোসোমের প্রধান উপাদান পলিনিউক্লিওটাইড যাতে থায়ামিন বিদ্যমান।
(গ) উদ্দীপকে উল্লিখিত পলিনিউক্লিওটাইডটির রাসায়নিক উপাদান ব্যাখ্যা করো। ৩
(ঘ) লিঙ্গ নির্ধারণে উদ্দীপকের উল্লিখিত ক্রোমোসোমগুলির ভূমিকা বিশ্লেষণ করো। ৪
৫৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ক্রোমোসোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় এবং উঘঅ কে আণবিক ভিত্তি বলা হয়। প্রত্যেক জীবের কোষে সুনির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম থাকে। মানুষের দেহের কোষে ২৩ জোড়া ক্রোমোসোম থাকে, যার মধ্যে ২২ জোড়া অটোসোম এবং এক জোড়া সেক্স ক্রোমোসোম। পুরুষ ও নারীদেহে অটোসোম অভিন্ন কিন্তু সেক্স ক্রোমোসোম ভিন্ন হয়। ক্রোমোসোমের মধ্যে উঘঅ অবস্থান করে।
(গ) উদ্দীপকের আলোকে জীবের বংশগত এককের গঠন ব্যাখ্যা করো। ৩
(ঘ) সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য মা নয়, বাবাই দায়ী- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
৬০। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) চিত্র A এর রাসায়নিক গঠন বর্ণনা করো। ৩
(ঘ) চিত্র A এবং B এর মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে- তা বিশ্লেষণ করো। ৪
৬১। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
বংশগতির একক DNA । এটি আবার ক্রোমোসোমের (X) মূল উপাদান। বর্তমান শতাব্দিতে জীবের যেকোনো চরিত্র পরিবর্তনে DNA কে ব্যবহার করা হয়। জীনগত বৈশিষ্ট্য বিনিময় ও স্থানান্তর করা যায়। এটা সর্বজনস্বীকৃত। মানবজীবনে জীন প্রকৌশল বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি (Y) সম্ভাবনার দ্বার উম্মোচিত করেছে।
(গ) Y প্রক্রিয়ার বিভিন্ন ধাপ চিত্রসহ লেখ। ৩
(ঘ) মানব লিঙ্গ নির্ধারণে X-এর ভূমিকা আলোচনা করো। ৪
৬২। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রেটিকুলামে রয়েছে দ্বি-সূত্রাকার একটি উপাদান এবং নিউক্লিওলাসে রয়েছে এক-সূত্রাকার একটি উপাদান।
(গ) উদ্দীপকে উল্লিখিত নিউক্লিয়ার রেটিকুলামে বিদ্যমান উপাদানটির গঠন চিত্রসহ ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত নিউক্লিয়ার রেটিকুলামে বিদ্যমান উপাদান ও নিউক্লিওলাসে বিদ্যমান উপাদান দুটির উভয়ই জেনেটিক বস্তু হিসেবে কাজ করতে সক্ষম। -বিশ্লেষণ করো। ৪
৬৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
বংশগতির রাসায়নিক ভিত্তি বলে পরিচিত নিউক্লিক এসিড জীবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি দুই ধরনের। কিছু নিম্ন শ্রেণির জীব ব্যতিত সকল জীবেই উপাদানটি দ্বিসূত্র বিশিষ্ট।
(গ) উদ্দীপকে উল্লিখিত প্রধান উপাদানটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ৩
(ঘ) জীবের বৈশিষ্ট্য সঞ্চারণ ও নিয়ন্ত্রণে উদ্দীপকের উপাদানের ভূমিকা বিশ্লেষণ করো। ৪
৬৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
নাসিমা বেগমের দুটি মেয়ে তার মত দেখতে। কিছুদিন পর তার আরও একটি কন্যা সন্তান জন্ম নিল। এজন্য তার স্বামী নাসিমা বেগমকে দায়ী করল।
(গ) কন্যা সন্তানের জন্য নাসিমা বেগমকে দায়ী করা যায় কী? বিশ্লেষণ করো। ৩
(ঘ) যে উপাদানটি নাসিমা বেগমের বৈশিষ্ট্য তার সন্তানে বহন করে তার প্রধান গাঠনিক উপাদানের গঠন ব্যাখ্যা করো। ৪
৬৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মজিদ সাহেব ব্যাংকার। তার দুটি কন্যা সন্তান আছে। বড় কন্যাটি দেখতে বাবার মতো হলেও ছোট কন্যাটির চুল ও গায়ের রং বাবার মতো কিন্তু চেহারাটা মায়ের মত। সম্প্রতি তার আরও একটি কন্যা সন্তান হওয়ায় তিনি খুব ক্ষুদ্ধ। এক পর্যায়ে এ নিয়ে তার পারিবারিক কলহ শুরু হলে তিনি ডাক্তারের শরণাপন্ন হন এবং সমাধান পান।
(গ) মজিদ সাহেবের সন্তানদের মধ্যে এরূপ শারীরিক ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। ৩
(ঘ) মজিদ সাহেবের স্ত্রীর প্রতি ক্ষুব্ধ হওয়াটা ছিল অযৌক্তিক- যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
৬৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
পৃথিবীর অনেক দেশেই এখন সাক্ষ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা ছাড়াও আইন ব্যবস্থাকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য এবং সুবিচার পাবার জন্য এক নতুন পদ্ধতি চালু হয়েছে। এই পদ্ধতির নাম DNA টেস্ট বা DNA ফিঙ্গার প্রিন্টিং বা PCR । বাংলাদেশেও এই পদ্ধতি চালু আছে। অ
(গ) উদ্দীপকে ক্রোমোসোমের যে অংশটির কথা বলা হয়েছে তার গঠন চিত্রসহ বর্ণনা করো। ৩
(ঘ) সুবিচার পাবার ক্ষেত্রে যে পদ্ধতিটি আইনকে সহায়তা করেছে সেটি কীভাবে সম্পাদন করা হয় বর্ণনা করো। ৪
৬৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) প্রদর্শিত চিত্রের অঙ্গাণুটির অণুলিপন প্রক্রিয়া বর্ণনা করো। ৩
(ঘ) “নতুন ফসল উদ্ভাবনের ক্ষেত্রে প্রদর্শিত অঙ্গাণুটির ভূমিকা অনস্বীকার্য।” উক্তটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৪
৬৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
রানা তার একমাত্র সন্তানের জন্য লাল ও সবুজ রংয়ের বল কিনে নিয়ে আসে। তিনি একদিন তার ছেলেকে সবুজ বল আনতে বলায় তার ছেলে লাল বল আনে। এতে তিনি চিন্তিত হয়ে পড়েন। ডাক্তারের পরামর্শ নিলে তিনি বলেন, ‘এই রোগটি তার মায়ের কাছে থেকে এসেছে।
(গ) উদ্দীপকের ঘটনাটি বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকের ঘটনাটি রানা সাহেবের মেয়ের হওয়ার সম্ভাবনা আছে কি-বর্ণনা করো। ৪
৬৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
টুনু তার দাদার বাড়িতে প্যাঁচানো সিড়ি দেখে তার বাবাকে বললো আমাদের বই এ সিড়ির মতো গঠনের একটি অঙ্গাণু
আছে।
(গ) উদ্দীপকে প্যাঁচানো সিড়ির ন্যায় অংঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো। ৩
(ঘ) নতুন প্রজাতি উদ্ভাবনের ক্ষেত্রে উদ্দীপকের অংঙ্গাণুটির ভূমিকা অনস্বিকার্য- বিশ্লেষণ করো। ৪
৭০। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
উন্নত জীবে মাইটোসিস ও মিয়োসিস নামক কোষ বিভাজন সম্পন্ন হয়। মাইটোসিসের একটি ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এই ক্রোমোজোমের জন্য ছেলে ও মেয়ের লিঙ্গ নির্ধারিত হয়। আসলে কন্যা বা পুত্র সন্তানের জন্য পিতা-মাতা কেউই দায়ী নয়, ক্রোমোজোমের ভূমিকাই প্রধান।
(গ) উদ্দীপকের মাইটোসিসের যে ধাপের কথা উল্লেখ আছে তার পরবর্তী ধাপের সচিত্র বর্ণনা দাও। ৩
(ঘ) উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ কর। ৪
৭১। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) A, B, C, D জাইগোট হতে কোন ধরনের সন্তান হবে এবং কেন হবে- ব্যাখ্যা করো। ৩
(ঘ) সন্তান ছেলে-মেয়ে হওয়ার ব্যাপারে পিতাই মূলত দায়ী- চিত্রের আলোকে ব্যাখ্যা করো। ৪
৭২। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
রাহেলা বেগমের কোনো পুত্র সন্তান না হওয়ায় তাকে শ্বশুর-শ্বাশুড়ির নানান কথা শুনতে হয়। অতঃপর তার স্বামী বাড়ি এসে একদিন তাকে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তখন স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ১টি ছকের মাধ্যমে তাদের বুঝিয়ে বলেন যে, কন্যা সন্তান জন্মের জন্য মা দায়ী নয়, বরং পুত্র সন্তান জন্মের জন্য পিতার ভূমিকাই মুখ্য।
(গ) রাহেলার পরিবারের সমস্যার কারণগুলো ব্যাখ্যা করো। ৩
(ঘ) সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য - কথাটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৭৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
আফসারার বাবা ও মা দুজনেই থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত। তাই আফসারা তীব্র থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছে। নির্দিষ্ট ঔষধ খাবার পাশাপাশি কিছুদিন পর পর রক্ত নিতে হয়। এই ধরনের জটিল বিভিন্ন রোগের চিকিৎসায় জিন প্রকৌশল অধিক কার্যকর।
(গ) উদ্দীপকে উল্লিখিত রোগটির কারণ ও লক্ষণ ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। ৪
৭৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) চিত্রের উপাদানটির অনুলিপন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। ৩
(ঘ) উল্লিখিত অংশের সাথে Tobacco Mosaic Virus (TMV) এ প্রাপ্ত নিউক্লিক এসিডের তুলনামূলক আলোচনা করো। ৪
৭৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
প্রতিটি সজিব কোষের প্রাণ হলো একটি অঙ্গাণু। এই অঙ্গাণুতে জীবের বংশগতির গুণাবলি বহনকারী উপাদান থাকে।
(গ) উদ্দীপকের প্রথম অঙ্গানুটির সচিত্র গঠন লিখ। ৩
(ঘ) উদ্দীপকের দ্বিতীয় অঙ্গানুটি বহনকারী উপাদানের গঠন বিশ্লেষণ করো। ৪
৭৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
জীববিজ্ঞান ক্লাস শিক্ষক বিবর্তন, বিবর্তন ঘটার বৈরী জীবের বাঁচার সংগ্রাম, ডারউইনের বিবর্তন তত্ত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন। এছাড়া তিনি কিছু বিলুপ্ত প্রাণী সম্পর্কে ধারণা প্রদান করেন।
(গ) উদ্দীপকে শিক্ষকের আলোচিত প্রাণীর বিলুপ্তির কারণ ব্যাখ্যা করো। ৩
(ঘ) “একটি প্রাণী বেঁচে থাকার জন্য সংগ্রাম অবধারিত”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
৭৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ক্লাশে জীববিজ্ঞানের শিক্ষক বংশগতি সম্পর্কে পড়াচ্ছিলেন। তিনি বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান সম্পর্কে বললেন। তিনি বংশগতির ভৌতভিত্তি সম্পর্কে একটি ভিডিও ক্লিপ দেখালেন। একজন ছাত্রের প্রশ্নের জবাবে তিনি বংশগতির ভিত্তি সম্পর্কে তাকে বুঝিয়ে দিলেন।
(গ) ভিডিওটি যে সম্পর্কে দেখালেন তার চিত্র এঁকে গঠন বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকের শেষ লাইনে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে তার গঠন ও জীবের অস্তিত্ব রক্ষায় এর অবদান সম্পর্কে আলোচনা করো। ৪
৭৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
পৃথিবীর সকল জীবের চারিত্রিক বৈশিষ্ট্য পিতামাতার মাধ্যমে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। নিউক্লিয়াসের একটি উপাদান ক্রোমোসোমই এই বৈশিষ্ট্য স্থানান্তরের ধারক ও বাহক। ক্রোমোসোমের রাসায়নিক উপাদানের মধ্যে আছে DNA ও RNA । বর্তমানে DNA-টেস্ট একটি নতুন দিগন্ত উম্মোচন করেছে।
(গ) উদ্দীপকে কাকে বংশগতির নিয়ন্ত্রক বলা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে ‘কে’ একটি নতুন দিগন্তের উম্মোচন করেছে? বিশ্লেষণ করো। ৪
৭৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
কারখানায় দুর্ঘটনায় মৃতদেহ বিকৃত হওয়ার কারণে মৃত দেহগুলো সনাক্তকরণে অসুবিধার সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ একটি বিশেষ পদ্ধতিতে মৃতদেহ সনাক্তকরণের ব্যবস্থা গ্রহণ করেছে। অপর এক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে কৃষি উন্নয়ন সম্ভব।
(গ) কর্তৃপক্ষের গৃহীত পদ্ধতি কিভাবে সম্পন্ন হবে- আলোচনা কর। ৩
(ঘ) উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ করো। ৪
৮০। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) উক্ত ভাইরাসের কারণে সৃষ্ট রোগের কারণ ও লক্ষণ লিখ। ৩
(ঘ) Y -এর অন্তর্ভুক্ত যেকোনো ১টি রোগ সম্পর্কে তোমার ধারণা দাও। ৪
৮১। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
রফিক সাহেবের এক ছেলে এক এক মেয়ে। ছেলে জন্মের এক বছর থেকেই রক্তশূন্যতায় ভুগছে। প্রতি দুই মাস অন্তর অন্তর একবার রক্ত দিতে হয়। অপর পক্ষে মেয়ের বয়স বাড়ার পর লক্ষ্য করলেন যে, লাল ও সবুজ বর্ণ পৃথক করতে পারে না।
(গ) রফিক সাহেবের মেয়ের রোগটির কারণ ব্যাখ্যা করো। ৩
(ঘ) রফিক সাহেবের ছেলের রোগটির সাথে লিউকেমিয়া রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। ৪
৮২। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) চিত্র 'X' কে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো। ৩
(ঘ) চিত্র 'X' এর প্রধান উপাদানটির সাহায্যে কীভাবে কোনো অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব- বিশ্লেষণ কর। ৪
৮৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
টুমু টেলিভিশনের একটি চ্যানেলে দেখতে পেল যে, ব্রাজিলের একটি শহরে পোষা বিড়ালের মেলা হচ্ছে। সে দেখল, একই প্রজাতি হওয়া সত্ত্বেও বিভিন্ন বিড়ালের আকার, রং, বর্ণ ভিন্ন। পরবর্তীতে একদিন সে দেখে, বন্য পরিবেশে বিড়ালের বেড়ে উঠার চিত্র। এ সম্পর্কে জানতে চাইলে তার বাবা তাকে বিবর্তন ও অভিযোজন সম্পর্কে ধারণা দেন। অ
(গ) টুমুর দেখা প্রাণীগুলোর ভিন্নতার কারণ ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের প্রথম পরিবেশের প্রাণীকে যদি দ্বিতীয় পরিবেশে ছেড়ে দেওয়া হয় তবে কী ঘটবে বিশ্লেষণ কর। ৪
৮৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
DNA, RNA শব্দগুলো জীববিজ্ঞানের আলোচিত কিছু শব্দের মধ্যে অন্যতম। জীবের ধারা বজায় রাখতে DNA, RNA এর ভূমিকা অনবদ্য।
(গ) মানবদেহে DNA এবং RNA কী ধরনের কাজগুলো করে থাকে? ব্যাখ্যা করো। ৩
(ঘ) “পিতামাতার বৈশিষ্ট্য সন্তান লাভ করে”- উদ্দীপকের উল্লিখিত উপাদান কোন প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মাঝে বিনিময় করে? ব্যাখ্যা করো। ৪
৮৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) উদ্দীপকের চিত্রটির গঠন বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকের A অংশটির টেস্ট সুবিচার পাবার এক বিশেষ উপায়Ñ বিশ্লেষণ করো। ৪
৮৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) চিত্র X এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ৩
(ঘ) A তে যে অঙ্গানুটির নির্দেশ করা হয়েছে তা বংশগতীয় বৈশিষ্ট্য বহনের সাথে সম্পর্কিত- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। ৪
৮৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের একজন জীববিজ্ঞানের শিক্ষক বংশগতি সম্পর্কে পড়াচ্ছিলেন। তিনি বংশ পারম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান সস্পর্কে বললেন। তিনি ছাত্রদের বংশগতির ভৌত ভিত্তি সম্পর্কে একটি ভিডিও দেখালেন। একজন ছাত্রের প্রশ্নের উত্তরে তিনি বংশগতির রাসায়নিক ভিত্তি সম্পর্কে তাকে বুঝিয়ে বললেন।
(গ) শিক্ষক ক্লাসে ছাত্রদের যে সম্পর্কিত ভিডিওটি দেখালেন তার গঠন বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকে শেষ লাইনে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে তার গঠন ও জীবের অস্তিত্ব রক্ষায় এর অবদান সম্পর্কে আলোচনা কর। ৪
৮৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
রাসায়নিকভাবে ক্রোমোসোম মূলত প্রোটিন ও নিউক্লিক এসিড নিয়ে গঠিত। নিউক্লিক এসিড সাধারণ দু ধরনের হয়ে থাকে। এ দু ধরনের নিউক্লিক এসিডের গঠনে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। ওয়ার্টসন ও ক্রীক নামক বিজ্ঞানীদয় একটি নিউক্লিক এসিডের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণ প্রদান করেন। তারা এর গঠনে ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন।
(গ) উদ্দীপকের নিউক্লিক এসিড দুটির মধ্যকার যেসব প্রধান পার্থক্য পরিলক্ষিত হয় তা উল্লেখ করো। ৩
(ঘ) উদ্দীপকের প্রস্তাবিত মডেলটির বৈশিষ্ট্য আলোচনা কর। ৪
৮৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ক্রোমোসোম → A → জিন
চিত্র : X
(গ) উদ্দীপকের চিত্র- X এর A চিহ্নিত অংশটির অনুলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ৩
(ঘ) সামাজিক সমস্যা ও অপরাধী সনাক্তকরণে উদ্দীপকের 'A' অংশটির বিজ্ঞানভিত্তিক পরীক্ষা অত্যন্ত সহায়ক- বিশ্লেষণ করো। ৪
৯০। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
A → বিড়ালের মেলা → আকার + বর্ণ + চেহারা ভিন্ন
B → DNA → RNA → Gene
(গ) A এর ভিন্নতার কারণগুলো ব্যাখ্যা করো। ৩
(ঘ) B এর উপাদানসমূহকে বংশগতির বস্তু বলার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৯১। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সজীব মাল্টিমিডিয়া ক্লাস রুমে ক্লাস করার সময় লক্ষ করল তন্ময় স্ক্রিন এর লাল ও সবুজ রং এর লেখাগুলো কিছুতেই পড়তে পারছে না। উল্লেখ্য যে, এই ক্লাস রুমে শিক্ষক ডাইনোসরের বিলুপ্ত হওয়ার উপর একটি ভিডিও দেখাচ্ছিলেন।
(গ) তন্ময় এর এই সমস্যা কী বংশগতির সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো। ৩
(ঘ) ‘ডাইনোসর শক্তিশালী হওয়া সত্ত্বে বিলুপ্ত হয়ে গেল’ তবে পৃথিবীতে কারা টিকে থাকবে? বিশ্লেষণ করো। ৪
৯২। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
আশরাফ সাহেবের বাগানে কিছু পেয়ারা গাছের পেয়ারার ভিতরে বর্ণ সাদা (WW) আবার কিছু পেয়ারা গাছের পেয়ারার ভিতরের বর্ণ লাল (ww)। লাল বর্ণের পেয়ারার চাহিদা বেশি হওয়ায় তিনি উক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করে পেয়ারা গাছ লাগালেন কিন্তু উক্ত গাছের সব পেয়ারার ভিতরের বর্ণ সাদা হয়েছে।
(গ) উদ্দীপকে কাংখিত বৈশিষ্ট্য প্রকাশিত না হওয়ার কারণ ব্যাখ্যা করো। ৩
(ঘ) মেন্ডেলের সূত্রানুসারে উক্ত বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার সুযোগ আছে কী? বিশ্লেষণ করো। ৪
৯৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) লিঙ্গ নির্ধারণের চিত্র ‘খ’ এর ভূমিকাই মুখ্য- ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে চিত্রের ‘ক’ অঙ্গাণুটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ করো। ৪