উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন (HSC Biology 1st Paper CQ)
তৃতীয় অধ্যায় : কোষ রসায়ন
(ক) জ্ঞানমূলক প্রশ্ন :
১। NADP এর র্পূণরূপ লিখ। ১
২। কোন লিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?
৩। অ্যামিনো এসিড কী?
৪। কার্বোহাইড্রেট কী?
৫। সেলুলোজ কী?
৬। লিপিড কী?
(খ) অনুধাবনমূলক প্রশ্ন :
১। প্রোটিনের ৪টি বৈশিষ্ট্য লিখ ।
২। দুটি কো-এনজাইমের পূর্ণ নাম লিখ ।
৩। Peptide Bond বলতে কী বুঝ?
৪। Ribose মনোস্যাকারাইড-কেন?
৫। রিডিউসিং সুগার বলতে কী বোঝ?
৬। উদ্ভিদ দেহের কোথায় এনজাইম অবস্থান করে? ব্যাখ্যা করো।
৫। চর্বি ও তেল বলতে কী বোঝ?
৬। চারটি সরল প্রোটিনের উদাহরণ দাও।
৭। উৎসেচকের কাজগুলো লেখো।
৮। অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড বলতে কী বোঝো?
৯। মানুষ সেলুলোজ হজম করতে পারে না কিন্তু গবাদিপশু পারে কেন?
১০। সব এনজাইম প্রোটিন কিন্তু সব প্রোটিন এনজাইম নয়- ব্যাখ্যা করুনো।
১১। গ্লাইকোজেন বলতে কী বোঝো?
১২। মলটোজের রাসায়নিক গঠন লেখো।
১৩। একটি -D গ্লুকোজের রিংস্ট্রাকচার দেখাও।
১৪। সুক্রোজ রিডিউসিং সুগার নয় কেন ব্যাখ্যা করুনো।
১৫। এনজাইম ও কো-এনজাইমের মধ্যে পার্থক্য লেখো।
১৬। স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্য লেখো।
১৭। রাইবোজ ও ডি-অক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্য লেখ।
১৮। অ্যামিনো এসিডের বৈশিষ্ট্য ও কাজ লেখো।
১৯। বিজারক শর্করা বলতে কী বোঝো/ গ্লুকোজ ও ফ্রুক্টোজ বিজারক চিনি কেন?
(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :
১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (DB '2019)
(গ) উদ্দীপকে A অণুটির সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো।
(ঘ) জীবদেহে উদ্দীপকে উল্লিখিত B অণুর ভূমিকা বিশ্লেষণ করো।
২। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (ChB '2019)
(গ) উদ্দীপকে A অণুটির সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা কর।
(ঘ) জীবদেহে উদ্দীপকে উল্লিখিত B অণুর ভূমিকা বিশ্লেষণ কর।
৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (SB '2019)
মি. 'X' বৈজ্ঞানিক দ্রব্যাদির দোকান হতে A ও B রাসায়নিক পদার্থ সমৃদ্ধ দুটি প্যাকেট কিনলেন। A ও B প্যাকেটে প্রাপ্ত বস্তুতে রাসায়নিক পদার্থ যথাক্রমে ৬-কার্বন বিশিষ্ট অ্যালডোজ এবং কিটোজ সুগার। পদার্থ দুটি পরস্পর আইসোমার হলেও প্রথমটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় এবং দ্বিতীয়টি সরাসরি উৎপন্ন হয় না।
(গ) A ও B প্যাকেটের বস্তুতে প্রাপ্ত রাসায়নিক পদার্থের গাঠনিক সংকেতসহ বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থটি কিভাবে তৈরি হয় তা সরল বিক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ কর।
৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (BB '2019)
কলয়েড প্রকৃতির একটি উপাদান যা জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। অন্য একটি জৈব পদার্থ যা উদ্ভিদদেহের কোষপ্রাচীরের মূল পাঠনিক উপাদান হিসেবে ভূমিকা রাখে।
(গ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উপাদানটির গঠন বর্ণনা কর।
(ঘ) জীবদেহে প্রথম উপাদানটির গুরুত্ব বিশ্লেষণ কর।
৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (DB '2019)
পলিস্যাকারাইডের একটি প্রাণীদেহের যকৃত ও পেশিকোষে জমা থাকে। যার পাঠনিক একক
হলো "a-D গ্লুকোজ"।
(গ) উদ্দীপকে উল্লিখিত পলিস্যাকারাইড অণুর গাঠনিক এককের নামকরণের কারণ ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের পলিস্যাকারাইডের সাথে উদ্ভিদদেহে সঞ্চিত পলিস্যাকারাইডের মিল ও অমিল রয়েছে - বিশ্লেষণ কর।
৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (SB '2018, DiB '2018, DB '2018, JB '2018)
জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যাহার কিছু
অংশ আবার বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে।
(গ) উদ্দীপকের বিক্রিয়া নিয়ন্ত্রণকারী পদার্থটির ব্যবহারিক জীবনের প্রয়োগ দেখ।
(ঘ) উপরোক্ত বিশেষ রাসায়নিক পদার্থটি জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
৭। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (CB '2018, RB '2018, ChB '2018, BB '2018)
জীবদেহে বিদ্যমান বৃহৎ পলিপেপটাইড যৌগ 'F' এর বিশেষ ধরন 'G' বিভিন্ন জৈব-রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে।
(গ) 'F' যৌগটি তৈরির প্রক্রিয়া পাঠনিক সংকেতসহ দেখাও।
(ঘ) উদ্দীপকে যৌগ 'F' এবং 'G' গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন বিশ্লেষণ কর।
৮। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (RB '2017)
ভিন্ন রিং স্ট্রাকচাৱৰিশিষ্ট একটি মনোস্যাকারাইড শৃঙ্খলিত হয়ে বিভিন্ন পলিস্যাকারাইড তৈরি করে। এদের মধ্যে একটি উদ্ভিদের সঞ্চিত পদার্থ এবং অন্যটি গাঠনিক পদার্থ হিসেবে থাকে।
(গ) উল্লিখিত মনোস্যাকারাইডটির বৈশিষ্ট্য লিখ ।
(ঘ) উল্লিখিত পলিস্যাকারাইড দুটি গঠনগতভাবে ভিন্ন— ব্যাখ্যা কর।
৯। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (JB '2017, BB '2017)
রমজান মাসে ইফতারে সবাই চিনির সরবত ও তেলেভাজা নানা ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করে।
(গ) সরবতে মিষ্টি প্রদানকারী উপাদানের রাসায়নিক গঠন লিখ।
(ঘ) মুখরোচক খাবার তৈরিতে উদ্দীপকে উল্লিখিত উপদানটির মানবদেহের ক্ষতিকারক দিক বিশ্লেষণ কর।
১০। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (SB '2017)
উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান এবং উদ্ভিদ কর্তৃক সঞ্চয়কৃত খাদ্য উপাদান উভয় শর্করা জাতীয় রাসায়নিক যৌগ হলেও তাদের গঠনের মধ্যে ভিন্নতা রয়েছে।
(গ) উদ্দীপকের সঞ্চয়কৃত পদার্থের এককের গঠনচিত্র বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকে বর্ণিত উপাদান দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
১১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (DiB '2017)
অ্যামিনো গ্রুপবিশিষ্ট জৈব এসিডের অণু শৃঙ্খলিত হয়ে একটি জৈব পদার্থ তৈরি করে। জীবদেহে
পদার্থটির সংশ্লেষণে বিভিন্ন নিউক্লিক এসিড জড়িত।
(গ) উদ্দীপকের জৈব পদার্থটি তৈরি হওয়ার বন্ধন দেখাও।
(ঘ) উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ কর।
১২। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (DB '2016)
আমরা যে চিনি খাই তা ভেঙে শরীরে শক্তি উৎপন্ন হয়।
(গ) উদ্দীপকের উপাদানটির গাঠনিক সংকেত লেখ।
(ঘ) উদ্দীপকের যৌগটির গাঠনিক এককগুলো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
১৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (ChB '2016)
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক দুই ধরনের পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করছিলেন। যার একটিকে আমরা প্রধান খাদ্য হিসেবে প্রতিদিন খেয়ে থাকি। দ্বিতীয়টি সাধারণত গবাদিপশু খেয়ে থাকে।
(গ) আমাদের প্রধান খাদ্যের উপাদানটির গঠন বর্ণনা কর।
(ঘ) আমাদের দৈনন্দিন জীবনে দ্বিতীয় উপাদানের গুরুত্ব বিশ্লেষণ কর।
১৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (SB '2016)
'A' ও 'B' জীবদেহে বিদ্যমান দুটি জৈব রাসায়নিক বস্তু। 'A' যৌগের গাঠনিক একক এমাইনো এসিড। 'B' যৌগটি জীবদেহের জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে।
(গ) উদ্দীপকের 'B' যৌগটির ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।
(ঘ) আমাদের খাদ্য তালিকায় 'A' যৌগের তাৎপর্য বিশ্লেষণ কর।
১৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (BB '2016)
(গ) উদ্দীপকে উল্লিখিত যৌগটির বৈশিষ্ট্য লেখ।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত যৌগটি প্রোটিনের পাঠনিক একক- ব্যাখ্যা কর।
১৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
(গ) A এর গঠন ব্যাখ্যা করো ।
(ঘ) জীবদেহে A এবং B এর ভূমিকা বিশ্লেষণ করো |
১৭। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
জেরিন সকালের নাস্তার রুটি ও সুজি খেলো। অপরপক্ষে সেলিম খেলো ডিম সেদ্ধ ও এক গ্লাস দুধা
(গ) জেরিনের নাস্তায় যে জৈব যৌগ রয়েছে তার শ্রেণিবিন্যাস বর্ণনা করো |
(ঘ) সেলিমের নাস্তার উপাদান জীবদেহে গঠনে ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।
১৮। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
(গ) ১ নং কার্বনে OH গ্রুপের অবস্থান পরিবর্তন করলে পদার্থটির বৈশিষ্ট্যে কীরূপ পরিবর্তন ঘটবে?
(ঘ) মানবদেহে যৌগ A এর পলিমারের গুরুত্ব বিশ্লেষণ করো |
১৯। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
সামিয়া আঙ্গুর পছন্দ করে। সে তার শিক্ষকের কাছ থেকে তথ্য পেল যে আঙ্গুরে এক ধরনের মনোস্যাকারাইড প্রচুর পরিমাণে রয়েছে ।
(গ) উদ্দীপকের মনোস্যাকারাইডটির বৈশিষ্ট্য গাঠনিক সংকেতসহ ব্যাখ্যা করো |
(ঘ) উল্লিখিত মনোস্যাকারাইড দ্বারা কী ধরনের পলিস্যাকারাইড গঠিত হতে পারে? বিশ্লেষণ করো |
২০। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
(গ) উদ্দীপকে A অণুটি সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো |
(ঘ) জীবদেহে উদ্দীপকে উল্লিখিত B অণুর ভূমিকা বিশ্লেষণ করো।
২১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
উদ্ভিদের দেহের সঞ্চিত খাদ্য হলো X যৌগ, যার গঠন হলো a-1, 4 লিংকেজ। Y আরেকটি যৌগ যা আমিষ ধর্মী এবং সুনির্দিষ্ট ক্যাটালাইটিক কার্যকারিতা রয়েছে ।
(গ) উদ্দীপকের X এর গঠন বর্ণনা করো |
(ঘ) উদ্ভিদ কর্তৃক বায়ুমন্ডলের CO2 গ্রহণে এবং মল্টোজের বিশ্লেষণে উদ্দীপকের Y এর ভূমিকা বিশ্লেষণ করো
২২। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
A → a-গ্লুকোজের পলিমার যা কেবল a-1, 4 লিংকেজ দ্বারা গঠিত।
B → ১ অণু গ্লিসারলের সাথে এসিডযুক্ত জৈব যৌগ।
(গ) উদ্দীপকের ‘A’ এর গঠন দেখাও।
(ঘ) উদ্দীপকের ‘B’ ৩টি ফ্যাটি অ্যাসিড বিশিষ্ট হলে কখনও তরল কখনও কঠিনরূপে থাকে গঠনসহ বিশ্লেষণ করো।
২৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
কার্বোহাইড্রেট জীবদেহ গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কার্বোহাইড্রেটের প্রধান গাঠনিক ইউনিট হলো মনোস্যাকারাইড। জীবদেহের আরেকটি উপাদান জৈব অনুঘটক হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় গতিতে ত্বরান্বিত করে
(গ) উদ্দীপকে উল্লিখিত ইউনিটটির বিভিন্ন ধরনের গঠন বর্ণনা করো |
(ঘ) ব্যবহারিক জীবনে উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উপাদানটির ভূমিকা ব্যাখ্যা করো।
২৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
রিপনের বয়স ৭ মাস চলছে। ডাক্তার তাকে বুকের দুধের পাশাপাশি ডিম, মাছ ও তেলজাতীয় পদার্থসমূহ তথা সুষম খাদ্য খাওয়ানোর উপর জোর দিতে বলেছেন |
(গ) জীবের দেহ গঠনে উদ্দীপকের ১ম খাদ্যগুলোর গুরুত্ব বর্ণনা করো |
(ঘ) উদ্দীপকের খাদ্য তালিকায় ২য় খাদ্য উপাদানটি প্রকৃতিতে কি কি অবস্থায় পাওয়া যায়?
২৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
(গ) দ্রবণীয়তার উপর ভিত্তি করে সরল ‘Y’-এর শ্রেণিবিন্যাস বর্ণনা করো |
(ঘ) জীবদেহে ‘X’ এর ভূমিকা বিশ্লেষণ করো |
২৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
উদ্ভিদের বৃদ্ধির জন্য জৈব-রাসায়নিক পদার্থসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হলো শর্করা, প্রোটিন এবং এনজাইম | রাসায়নিকভাবে সকল এনজাইম প্রোটিন দ্বারা তৈরি হলেও সকল প্রোটিন এনজাইম নয়।
(গ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় জৈব রাসায়নিক পদার্থটি বর্ণনা করো |
(ঘ) উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ করো
২৭। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
এক প্রকার জৈব রাসায়নিক যৌগ আছে যা জীবদেহের অন্যতম গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। এই যৌগের কিছু যৌগ জৈব অনুঘটক হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
(গ) দ্রবণীয়তার ভিত্তিতে উপরের উদ্দীপকে উল্লিখিত জৈব রাসায়নিক যৌগের শ্রেণিবিন্যাস করো ।
(ঘ) আমাদের দৈনন্দিন জীবনে উপরের জৈব অনুঘটকের ব্যবহারসমূহ উল্লেখ করো ।
২৮। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজিবুর স্যার)
জীবদেহে বৃহৎ পলিপেপটাইড যৌগ ‘F’ এর বিশেষ ধরণ ‘G’ বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে।
(গ) ‘F’ যৌগ তৈরির প্রক্রিয়া গাঠনিক সংকেতসহ দেখাও |
(ঘ) উদ্দীপকের যৌগ 'F' এবং 'G' গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন- বিশ্লেষণ করো |
২৯। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (হাসান স্যার)
রহিমের সকালের নাস্তা আলু ভাজি ও রুটি খেয়ে টিস্যু পেপার দিয়ে হাত মুছে কলেজে এলো।
(গ) রহিমের নাস্তায় কী ধরনের জৈব বস্তু আছে তার নাম ও গাঠনিক সংকেত লেখো ।
(ঘ) যে জৈব বস্তু দ্বারা টিস্যু পেপার তৈরি তার সাথে রহিমের নাস্তার কী সম্পর্ক আছে যুক্তি দ্বারা বোঝাও।
৩০। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (হাসান স্যার)
জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে একদিন দুটি পলিস্যাকারাইড (পলি অণু) সম্পর্কে ধারণা দিলেন যার একটি উচ্চ শ্রেণির উদ্ভিদে সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে অন্যটি উচ্চ শ্রেণির প্রাণিদেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে ।
(গ) উদ্দীপকে বর্ণিত প্রথম পলি অণুটির গঠন বর্ণনা করো।
(ঘ) উদ্দীপকে আলোচিত খাদ্য দুটির মধ্যে তুলনা করো এবং মন্তব্য করো- কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
৩১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজমল স্যার)
A ও B দুইটি জৈব রাসায়নিক পদার্থ। A এর আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো এসিড পাওয়া যায় এবং B কে আর্দ্র বিশ্লেষণ করলে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন যথাক্রমে ১ : ২:১ অনুপাতে পাওয়া যায় |
(গ) উদ্দীপকের A. জৈব রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য লিখ।
(ঘ) উদ্দীপকে বর্ণিত A ও B জৈব পদার্থ দুটির গুরুত্ব অপরিসীম- ব্যাখ্যা করো |
৩২। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজমল স্যার)
একটি বৃহদাকার জৈব অণু, যা নির্দিষ্ট pH দ্বারা নিয়ন্ত্রিত, কোলয়েডধর্মী এবং উচ্চ আণবিক ওজন বিশিষ্ট। এটা সকল ক্ষেত্রে নিজে অপরিবর্তিত থাকে এবং অপরের পরিবর্তন সাধন করে।
(গ) উদ্দীপকের রাসায়নিক পদার্থের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো |
(ঘ) উদ্দীপকে বর্ণিত পদার্থটির ব্যবহারিক জীবনে গুরুত্ব আলোচনা করো |
৩৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজমল স্যার)
মূলত জৈব পদার্থটি গ্লিসারল ও ফ্যাটি এসিডের সমন্বয়ে গঠিত। এছাড়াও ফসফরাস ও নাইট্রোজেন বেস থাকে| উক্ত রাসায়নিক পদার্থ পানিতে অদ্রবণীয় এবং পানিতে ভাসে ।
(গ) উদ্দীপকের রাসায়নিক পদার্থটির শ্রেণিবিভাগ দেখাও।
(ঘ) “আলোচিত পদার্থটি জীবদেহ গঠনের জন্য প্রয়োজন"- যুক্তিসহ বিশ্লেষণ করো।
৩৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আজমল স্যার)
আমরা যে চিনি খাই তা ভেঙ্গে শরীরে শক্তি উৎপন্ন হয়।
(গ) উদ্দীপকের উপাদানটির গাঠনিক সংকেত লেখো |
(ঘ) উদ্দীপকের যৌগটির গাঠনিক এককগুলো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ করো।
৩৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আলীম স্যার)
(গ) উদ্দীপকের পদার্থটির মানবদেহের স্বাস্থ্যগত প্রোফাইল তৈরি করো |
(ঘ) উদ্দীপকে উল্লিখিত উপাদানের জৈবিক গুরুত্ব বিশ্লেষণ করো।
৩৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আলীম স্যার)
(গ) উদ্দীপকের চিত্রে উল্লিখিত রাসায়নিক বস্তু দুটির মধ্যে পার্থক্য করো |
(ঘ) উদ্দীপকের উল্লিখিত পদার্থগুলো যে ধরনের তাদের জৈবনিক কাজ বিশ্লেষণ করো |
৩৭। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও : (আলীম স্যার)
শিশুদের দৈহিক বৃদ্ধির জন্য প্রয়োজন হয় সুষম খাবারের। ছয় মাসের অধিক বয়সের শিশুকে বুকের দুধের পাশাপাশি অতিরিক্ত খাদ্য হিসেবে মাছ, মাংস, ডাল, ডিম ইত্যাদি খাওয়াতে হয়। তা না হলে শিশুর দৈহিক বৃদ্ধি ঘটে না।
(গ) উদ্দীপকে উল্লিখিত অতিরিক্ত খাবারের দ্রবণীয়তার উপর নির্ভর করে শ্রেণিবিন্যাস করো |
(ঘ) উদ্দীপকে উল্লিখিত উপাদানের জৈবিক গুরুত্ব বিশ্লেষণ করো |
৩৮। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
এক প্রকার জৈব রাসায়নিক যৌগ আছে যা জীবদেহের অন্যতম গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই যৌগের কিছু যৌগ জৈব অনুঘটক হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(গ) দ্রবণীয়তার ভিত্তিতে উপরের উদ্দীপকে উল্লেখিত জৈবরাসায়নিক যৌগের শ্রেণিবিন্যাস কর।
(ঘ) আমাদের দৈনন্দিন জীবনে উপরের জৈব অনুঘটকের ব্যবহারসমূহ উল্লেখ কর।
৩৯। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
C এমন একটি জৈবসত্তা, যার গঠনে কোন কোষ নেই। কিন্তু প্রোটিন এবং A ও B থাকে। A তে থাইমিন থাকলেও B তে নেই ।
(গ) A ও B অণুতে বিদ্যমান কার্বোহাইডেটের গাঠনিক সংকেত লেখ।
(ঘ) C এর ক্ষেত্রে A ও B বাহী দুটি ভিন্ন সত্তার ক্ষেত্রে তুলনামূলক আলোচনা কর।
৪০। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
X একটি শর্করা যা জীবদেহের শক্তির উৎস। Y একটি জৈব রাসায়নিক পদার্থ যা জারণ-বিজারণ পানির অণুর সংযোজন, আইসোমেরিক পরিবর্তন এবং কার্বন ডাইঅক্সাইড অণুযুক্ত বা বিযুক্ত করতে সহায়তা করে।
(গ) X এর শ্রেণিবিন্যাস কর।
(ঘ) উদ্দীপকের Y এর বিক্রিয়াসমূহ বিশ্লেষণ কর ।
৪১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ভাত এবং মাছে ভিন্ন রকমের দুইটি খাদ্য উপাদান রয়েছে।
(গ) উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় খাদ্য উপাদানটির প্রয়োজনীয়তা লেখ।
(ঘ) উদ্দীপকে উল্লেখিত প্রথম খাদ্য উপাদানটির শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৪২। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(গ) উদ্ভিদদেহে চিত্র 'X' এর পলিমারের সঞ্চিত উপাদানের গাঠনিক সংকেতসহ গঠন বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত ‘Y’ উপাদানের পলিমার জীবদেহে গঠনকারী প্রধান উপাদান- বিশ্লেষণ কর।
৪৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
উদ্ভিদ কোষের কোষপ্রাচীর এবং কোষঝিল্লি উভয়ই বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। তবে কোষঝিল্লির একটি রাসায়নিক উপাদান এক প্রকার এসিড দিয়ে তৈরি।
(গ) উদ্দীপকে উল্লিখিত কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদানের গঠন বর্ণনা কর।
(ঘ) জীবদেহে উদ্দীপকের শেষোক্ত উপাদানের ভূমিকা বিশ্লেষণ কর।
৪৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(গ) উদ্দীপকের 'C' যৌগটির বৈশিষ্ট্য উল্লেখপূর্বক গঠনভিত্তিক শ্রেণিবিন্যাস দেখাও
(ঘ) উদ্দীপকের E যৌগটির বৈশিষ্ট্য ক্রিয়াকৌশলের একটি মতবাদ দাও। উল্লেখ করে উল্লেখ এর ক্রিয়া কৌশলের একটি মতামত দাও।
৪৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
"y" একটি জৈব রাসায়নিক পদার্থ যা ১ অণু পাইরানোজ ও ১ অণু ফিউরানোজ রিং দ্বারা গঠিত।
(গ) 'Y' এর গঠন আঁক ও বর্ণনা কর।
(ঘ) 'Z' চিহ্নিত করে মানবজীবনে এর উপকারিতা ও অপকারিতা আলোচনা কর।
৪৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ভিন্ন রিং স্ট্রাকচার বিশিষ্ট একটি মনোস্যাকারাইড শৃংখলিত হয়ে বিভিন্ন পলিস্যাকারাইড তৈরি করে। এদের মধ্যে একটি উদ্ভিদের সঞ্চিত পদার্থ এবং অন্যটি গাঠনিক পদার্থ হিসেবে থাকে।
(গ) উল্লেখিত মনোস্যাকারইডের বৈশিষ্ট্য লিখ।
(ঘ) উল্লেখিত পলিস্যাকারাইড দুটি গঠনগতভাবে ভিন্ন বিশ্লেষণ কর।
৪৭। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
উদ্ভিদের বৃদ্ধির জন্য জৈব রাসায়নিক পদার্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং এনজাইম অধিক গুরুত্বপূর্ণ। রাসায়নিকভাবে সকল এনজাইম প্রোটিন দ্বারা গঠিত কিন্তু সকল প্রোটিন এনজাইম দ্বারা গঠিত নয়।
(গ) উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় জৈব রাসায়নিক পদার্থটি বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ কর।
৪৮। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
স্যার বললেন “মাছে ভাতে বাঙ্গালী জাতি” মাছে (A) এক ধরনের খাদ্য উপাদান আছে যা ক্ষেত্র বিশেষে জীবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে। আর ভাত (B) বর্ণহীন, স্বাদহীন হওয়া সত্ত্বেও শক্তির যোগান দেয়।
(গ) উদ্দীপকের আলোকে জীবদেহে A এর ভূমিকা বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকের B এর গাঠনিক সংকেতসহ বর্ণনা কর।
৪৯। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(গ) A যৌগটি উদ্ভিদের যে অঙ্গাণুতে তৈরি হয় সেই অঙ্গাণুটির চিত্রসহ ব্যাখ্যা দাও।
(ঘ) A ও B সমন্বয়ে একটি নতুন যৌগ সৃষ্টি হয় সমীকরণসহ বিশ্লেষণ কর।
৫০। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(গ) উদ্দীপকে উল্লেখিত যৌগটির বৈশিষ্ট্য লিখ।
(ঘ) উদ্দীপকে উল্লেখিত যৌগটি প্রোটিন/এনজাইম গাঠনিক একক ব্যাখ্যা কর।
৫১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
জীবদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ যা কলয়েডধর্মী এবং জিনের বৈশিষ্ট্য প্রকাশের সাথে সম্পর্কিত, অন্য একটি উপাদান যা জীবদেহের শক্তির প্রধান উৎস হিসাবে কাজ করে।
(গ) জীবদেহে প্রথম উপাদানটির গুরুত্ব লেখ।
(ঘ) উদ্দীপকে উল্লেখিত উপাদান দুটির তুলনামূলক আলোচনা কর ।
৫২। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ফরিদ আঙ্গুর ফল পছন্দ করে। সে তার শিক্ষকের কাছ থেকে জানতে পারল যে, আঙ্গুরে এক ধরনের মনোস্যাকারাইড প্রচুর পরিমাণে বিদ্যমান।
(গ) উদ্দীপকের মনোস্যাকারাইডের বৈশিষ্ট্যাবলি গাঠনিক সংকেতসহ ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত মনোস্যাকারাইড দ্বারা কোন ধরনের পলিস্যাকারাইড গঠিত হতে পারে? বিশ্লেষণ কর।
৫৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ফাদার স্ট্যানলি শিক্ষার্থীদের বললেন যে, ধান, গম ও আলুতে প্রাপ্ত প্রধান যৌগ এবং গবাদিপশুর খাদ্য হিসাবে ব্যবহৃত যৌগ একই শ্রেণীর কার্বোহাইড্রেট। জীবদেহে আরেকটি যৌগ রয়েছে যা পানিতে অদ্রবনীয় তবে কিছু জৈব দ্রাবকে দ্রবণীয়।
(গ) জীবদেহ গঠনে ও শক্তির উৎসরূপে সর্বশেষ যৌগটির ভূমিকা লিখ ।
(ঘ) উল্লিখিত কার্বোহাইড্রেট দুটি গঠনগতভাবে ভিন্ন- ব্যাখ্যা কর।
৫৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
উদ্ভিদকোষে সজীব ও নির্জীব দুই ধরনের বস্তু পাওয়া যায়। নির্জীব 'বস্তুগুলোর মধ্যে কিছু হল নিঃসৃত, যেমন- হরমোন, রঞ্জক পদার্থ, এনজাইম ও নেকটার বা মধু।
(গ) উদ্দীপকে উল্লেখিত শেষ নিঃসৃত বস্তুটির প্রধান কাঁচামালের গঠন ব্যাখ্যা কর।
(ঘ) প্রধান কাঁচামালের গঠন উপাদানগুলোর তুলনা কর।
৫৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(গ) উদ্দীপকে প্রদর্শিত A অণুর শ্রেণিবিন্যাস কর।
(ঘ) জীবদেহে 'B' অণুটির ভূমিকা বিশ্লেষণ কর ।
৫৬। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
জৈব রাসায়নিক পদার্থ A: আর্দ্র বিশ্লেষণ শেষে ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল পাওয়া যায়।
জৈব রাসায়নিক পদার্থ B : আর্দ্র বিশ্লেষণ শেষে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়।
(গ) রাসায়নিক গঠন প্রকৃতি অনুসারে 'A' এর শ্রেণিবিন্যাস কর।
(ঘ) 'A' এবং 'B' এর মধ্যে জীবদেহে কোনটির ভূমিকা অধিকতর গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করা যুক্তি দাও।
৫৭। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
M ও N দুটি জৈব রাসায়নিক পদার্থ এবং N হলো M এর একটি বিশেষ রূপ যা বিভিন্ন বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিতে নিয়ন্ত্রণ করে।
(গ) উদ্দীপকের M দ্বারা কি বুঝানো হয়েছে? দ্রবণীয়তার উপর ভিত্তি করে এর শেণিবিভাগ কর।
(ঘ) N এর নাম উল্লেখপূর্বক কার্য কার্যকারিতার প্রভাবকসমূহ আলোচনা কর।
৫৮। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ফাহিমের বাবা কিছু আখ কিনলেন। তিনি ফাহিমকে জানালেন যে, আখের রসে প্রচুর পরিমাণ এক ধরনের মনোস্যাকারাইড বিদ্যমান ।
(গ) উদ্দীপকের মনোস্যাকারাইডটি গাঠনিক সংকেতসহ বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
(ঘ) সুকোজের সাথে উক্ত মনোস্যাকারাইকের পার্থক্য কর।
৫৯। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সৈকত খেলাধুলা করে প্রচণ্ড ক্লান্ত হয়ে বাসায় ফিরলে মা তাকে চিনির সরবত বানিয়ে দেন। সৈকত জানতে পারে চিনি এমন এক উপাদান যা ভেঙে শরীরে প্রয়োজনীয় শক্তির যোগান দেয়।
(গ) উদ্দীপকে উল্লেখিত উপাদনটি বিস্তারক না অবিজারক শর্করা? ব্যাখ্যা কর।
(ঘ) উপাদানটিকে পলিস্যাকারাইড বলা যায় কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৬০। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(i) অসংখ্য a-D গ্লুকোজের সমন্বয়ে গঠিত, আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে →পলিস্যাকারাইড
(ii) অসংখ্য B-D গ্লুকোজের সমন্বয়ে গঠিত, মানুষের দেহে হজম হয় না→পলিস্যাকারাইড
(গ) উদ্দীপকে (i) এর রাসায়নিক গঠনের চিত্র আঁক ও ধর্ম লেখ।
(ঘ) উদ্দীপক (ii) উদ্ভিদ কোষের যে জড় উপাদানের প্রধান গাঠনিক উপাদান ঐ জড় উপাদানের ভৌত গঠন লেখ।
৬১। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক পদার্থ হচ্ছে সেলুলোজ। স্টার্ট এক প্রকার পলিস্যাকারাইড যা উদ্ভিদে সঞ্চিত খাদ্যরুপে বিরাজ করে। রাসায়নিক গঠন ও কার্যকারিতায় এ দুইটি যৌগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
(গ) উদ্দীপকের ১ম বাক্যে উল্লেখিত পদার্থের রাসায়নিক গঠন ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের শেষ বাক্যে উল্লেখিত পার্থক্য বর্ণনা কর।
৬২। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(গ) উদ্দীপকের 'A' বার শ্রেণিবিন্যাস কর।
(ঘ) উদ্দীপকের মূল পদার্থটির গুরুত্ব লিখ।
৬৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সৈকত জীববিজ্ঞান বই থেকে জানতে পারল যে, এক ধরনের জৈব এসিড আছে যা প্রোটিন তৈরির মূল গাঠনিক উপাদান এবং অন্য ধরনের একটি জৈবযোগী যেকোনো রাসায়নিক বিক্রিয়ার হার ত্বরান্বিত করে।
(গ) উদ্দীপকে উল্লেখিত ২য় প্রকার যৌগটির ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।
(ঘ) জীব জগতের জন্য প্রথম যৌগটির তাৎপর্য বিশ্লেষণ কর।
৬৪। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(গ) উদ্দীপকে A অণুটির সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা কর।
(ঘ) জীবদেহে উদ্দীপকে উল্লিখিত B অণুর ভূমিকা বিশ্লেষণ কর।
৬৫। নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
A. অ্যামাইনো এসিডের পলিমার সংশ্লিষ্ট একটি যৌগ। যা জীবের দেহ গঠনে অংশ গ্রহণ করে। অপরদিকে B একটি যৌগ যা A দ্বারা গঠিত এবং রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে।
(গ) উদ্দীপকের A যৌগটির দ্রবণীয়তার উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস লিখ।
(ঘ) উদ্দীপকের উল্লেখিত B যৌগটির জৈবিক গুরুত্ব বিশ্লেষণ কর।
৬৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
A একটি যৌগ যা উদ্ভিদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড। কারণ স্বভোজী উদ্ভিদের কোষপ্রাচীর এর মাধ্যমে গঠিত হয়। এটি জীবমণ্ডলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকা একটি জৈব যৌগ।
(গ) উদ্দীপকে আলোচিত যৌগটির গঠন প্রকৃতি বিশ্লেষণ কর।৩
(ঘ) উদ্দীপকে উল্লেখিত কাজ ছাড়াও উক্ত যৌগের আরও ব্যবহার আছে ব্যাখ্যা কর। ৪
৬৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
রহিম সকালের নাস্তায় আলুভাজি ও রুটি খেয়ে টিস্যু পেপার দিয়ে হাত মুছে কলেজে এল।
(গ) রহিমের নাস্তায় কী ধরনের জৈব বস্তু আছে তার নাম ও গাঠনিক সংকেত লিখ। ৩
(ঘ) যে জৈব বস্তু দ্বারা টিস্যু পেপার তৈরি তার সাথে রহিমের নাস্তার কী সম্পর্ক আছে যুক্তি দিয়ে বোঝাও। ৪
৬৮। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে একদিন দুটি পলিস্যাকারাইড (পলি অণু) সম্পর্কে ধারণা দিলেন যার একটি উচ্চ শ্রেণির উদ্ভিদে সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে অন্যটি উচ্চ শ্রেণির প্রাণিদেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে।
(গ) উদ্দীপকে বর্ণিত প্রথম পলি অণুটির গঠন বর্ণনা কর।৩
(ঘ) উদ্দীপকে আলোচিত খাদ্য দুটির মধ্যে তুলনা কর এবং মন্তব্য কর—কোনটি বেশি গুরুত্বপূর্ণ?৪
৬৯। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ঘরে লাগানো নতুন তালা খোলার সময় ছন্দার মা ব্যাগে রাখা অনেক চাবির মধ্য থেকে সঠিক চাবিটি কিছুতেই খুঁজে পাচ্ছিলো না। পেছনে দাঁড়ানো ছন্দা বললো জানো মা একটি নির্দিষ্ট চাবি ছাড়া যেমন একটি নির্দিষ্ট তালা খোলে না। আমাদের দেহেও প্রোটিন নির্মিত বিশেষ ধরনের একটি যৌগ আছে যার কাজের প্রকৃতি ঠিক এই তালা চাবির ক্রিয়ার মতো।
(গ) উদ্দীপকে উল্লিখিত যৌগটির শ্রেণিবিভাগ বর্ণনা করো। ৩
(ঘ) আমাদের দৈনন্দিন জীবনে উদ্দীপকের যৌগটির কোনোরূপ ব্যবহার রয়েছে কি না তা ব্যাখ্যা করো। ৪
৭০। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
A ও B দুটি যৌগ। A যৌগটি ক্ষুদ্র থেকে বৃহৎ প্রাণীদেহ গঠনের অন্যতম উপাদান। যাকে হাইড্রোলাইসিস করলে অসরহড় অপরফ পাওয়া যায়। B যৌগটি জীবদেহে নির্দিষ্ট বিক্রিয়ায় অংশ গ্রহণ করে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে এবং দেহকে সুস্থ, সবল ও সতেজ রাখে। A ও B যৌগের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান।
(গ) উদ্দীপকে B যৌগটির ক্রিয়া কৌশল তালাচাবির ন্যায় আলোচনা করো। ৩
(ঘ) A ও B এর মধ্যে কী ধরনের আন্তঃসম্পর্ক রয়েছে? তোমার নিজের ভাষায় বিশ্লেষণ করো। ৪
৭১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
রফিক তার ভাগ্নীর জন্য X ও Y দুইটি প্যাকেট ডাকযোগে পাঠান। X ও Y প্যাকেট প্রাপ্ত বস্তাতে জৈব রাসায়নিক পদার্থের আপেক্ষিক মিষ্ঠতা যথাক্রমে ৭৪ ও ১৭৩ পদার্থ দুইটি পরস্পর আইসোমার হলেও প্রথমটি সালোকে সংশ্লেষণ প্রক্রিয়ার প্রারম্ভিক বস্তু এবং দ্বিতীয়টি সরাসরি উৎপন্ন হয় না।
(গ) X প্যাকেটের জৈব রাসায়নিক পদার্থের গাঠনিক সংকেতসমূহ বর্ণনা করো। ৩
(ঘ) প্যাকেট প্রাপ্ত জৈব রাসায়নিক পদার্থের মধ্যবর্তী পার্থক্য নিরুপণ করো। ৪
৭২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ফয়সাল পাঠ্যপুস্তক পড়ে জানতে পারে যে, এনজাইম হলো প্রোটিন জাতীয় পদার্থ। এর কার্যকারিতা pH দ্বারা নিয়ন্ত্রিত। এনজাইম সমৃদ্ধ ওয়াশিং পাউডার ব্যবহার করে সহজেই কাপড়ের তৈল, চর্বি ও রক্তের দাগ তোলা যায়। আজ অসাবধানতাবশত তার শার্টে চর্বির দাগ লেগে যায়। সে একটি ওয়াশিং পাউডার দিয়ে তা পরিষ্কার করতে গিয়ে ব্যর্থ হয়।
(গ) ফয়সালের জানতে পারা pH দ্বারা নিয়ন্ত্রিত প্রোটিন জাতীয় পদার্থের কার্যপদ্ধতি বর্ণনা করো। ৩
(ঘ) ফয়সালের কাপড়ে লাগা উক্ত দাগ দূর করার জন্য ওয়াশিং পাউডারে কোন ধরনের এনজাইম ব্যবহার করা দরকার বলে তুমি মনে করো। ৪
৭৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
আমরা দৈনন্দিন জীবনে এক প্রকার জৈব যৌগ খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি যাতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ১: ২: ১। এর সাধারণ আণবিক সংকেত Cn(H2O)n ; যেখানে n এর মান ভিন্ন ও অভিন্ন দুটোই হতে পারে।
(গ) গঠন অনুসারে উদ্দীপকের জৈব যৌগটির শ্রেণিবিন্যাস বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকের জৈব যৌগটি জীবদেহে কীরূপ ভূমিকা রাখে বলে তুমি মনে করো? ৪
৭৪। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
অ্যামাইনো এসিডের সমন্বয়ে গঠিত পানিতে দ্রবণীয়, বর্ণহীন- জৈব রাসায়নিক পদার্থ।
(গ) উদ্দীপকে উল্লিখিত পদার্থটির যে কোনো একটি ভাগের শ্রেণিবিন্যাস ব্যাখ্যা করো। ৩
(ঘ) আমাদের খাদ্য তালিকায় উদ্দীপকে উল্লিখিত পদার্থটির ভূমিকা বিশ্লেষণ করো। ৪
৭৫। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
উদ্ভিদবিজ্ঞান ক্লাসে স্যার এনজাইম সম্পর্কে আলোচনা করছিলেন। শাওলী ভালোভাবে এনজাইম সম্পর্কে জানার জন্য স্যারকে আরও সহজ ভাষায় বলার জন্য অনুরোধ করলে স্যার বললেন, এনজাইম আসলে এক ধরনের প্রোটিন। এটি প্রভাবকের মতো কাজ করে এবং বিভিন্ন জৈবনিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করতে সাহায্য করে। আর বিক্রিয়া শেষে অপরির্তিত থাকে।
(গ) ক্লাসে আলোচিত বিষয়টি কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। ৩
(ঘ) জীবদেহের শারীরবৃত্তীয় কার্যকলাপ পরিচালনার জন্য উদ্দীপকে আলোচিত বিষয়টি অপরিহার্য- তোমার মতামত দাও। ৪
৭৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
A ও B দুটি যৌগ। 'A' যৌগটি ক্ষুদ্র থেকে বৃহৎ প্রাণিদেহ গঠনের অন্যতম উপাদান। 'B' যৌগটি জীবদেহের বিভিন্ন নির্দিষ্ট বিক্রিয়ায় অংশ নিয়ে দেহকে সুস্থ, সবল ও সতেজ রাখে। A ও B যৌগের মধ্যে আন্ত:সম্পর্ক বিদ্যমান।
(গ) উদ্দীপকের 'A' যৌগটির দ্রবণীয়তার উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস লিখ। ৩
(ঘ) উদ্দীপকের 'B' যৌগটি “জৈবনিক কার্যক্রমে ভূমিকা রাখে”- উক্তিটি বিশ্লেষণ করো। ৪